ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ২১ নভেম্বর ২০২২
তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর
গ্রেফতার নিজামুল

মাদক মামলায় তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৮ বছর। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে।

সোমবার বিকেলে ফেনীর ছাগলনাইয়ার নিজামুল ইসলাম মজুমদারকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিন সকালে ছাগলনাইয়া থানা এলাকা থেকে নিজামুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৪২ বছর বয়সী নিজামুল ছাগলনাইয়া পৌর শহরের মধ্যম মটুয়া গ্রামের আবদুস সালাম মজুমদারের ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদক মামলায় নিজামুলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজা এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে নিজামুলকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!