[ দেশজুড়ে ]
ব্রাজিলের পতাকা লাগানো অটোরিকশায় বিদেশি মদ, দুই যুবক আটক
উদ্ধার করা মাদকসহ অটোরিকশা
চাঁদপুরের হাজীগঞ্জে ব্রাজিলের পতাকা লাগানো অটোরিকশা থেকে ৫৭ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে হাজীগঞ্জ বাজার থেকে অটোরিকশাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার সাহাপুর গ্রামের নিখিল সাহার ছেলে জীবন সাহা ও একই উপজেলার বাতাখালি গ্রামের পুল মিয়ার ছেলে রুবেল হোসেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, সকালে ব্রাজিলের পতাকা লাগানো অটোরিকশায় করে বিদেশি মদ নিয়ে যাচ্ছিলেন দুই যুবক। এমন সংবাদে হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!