[ দেশজুড়ে ]
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল আরোহীর
ফাইল ছবি
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় রাব্বি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক আরোহী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বেলপুকুর থানার ভারুইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী রাব্বি রাজশাহীর পবা উপজেলার কাটাখালি এলাকার বাসিন্দা। তবে আহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ওসি মনিরুল।
তিনি বলেন, সোমবার সকালে বেলপুকুর থানার ভারুইপাড়ায় একটি ট্রাক রাব্বির মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন রাব্বি ও অপর আরোহী। এতে ঘটনাস্থলেই মারা যান রাব্বি। এ সময় স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পরেই ট্রাকটি নিয়ে পালিয়েছেন চালক। চালককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!