[ দেশজুড়ে ]
ধানক্ষেতে মিলল নারীর মাথাবিহীন দেহের টুকরো অংশ
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বাহির শিমুল গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহের খন্ডিত কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত একটি হাত, দুটি পা, বুকের কিছু অংশ এবং পরনের কাপড় উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও একটি হাত উদ্ধারের জন্য পুলিশ এখনো ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
টাঙ্গাইল সদর থানার এসআই আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে ওই এলাকায় ধানক্ষেত থেকে প্রথমে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। এরপর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেহের খন্ডিত বিভিন্ন টুকরো উদ্ধার করা হয়। দেহের বাকি অংশ উদ্ধারে এলাকার ধানক্ষেতগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!