[ দেশজুড়ে ]
কলাবাগানে মিলল অজ্ঞাত নারীর লাশ
ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি কলাবাগান থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারের তালতলা এলাকায় রাস্তার পাশে কলাবাগান থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।
খলিশাউড়া ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চত করেছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!