ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে ১১ লাখ টাকার মাদকসহ আটক ২

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ১৮ নভেম্বর ২০২২
ফেনীতে ১১ লাখ টাকার মাদকসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ১৯০০ পিস ইয়াবা, ৬৯ বোতল বিদেশি মদ ও পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৪ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে ফেনীর পাঁচগাছিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আরিফ, রাজবাড়ী জেলার কালুখালী থানার চর মদাপুর গ্রামের মো. বাবলু সর্দারের ছেলে মো. নূর নবী ইসলাম রাজু।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক কারবারি অটোরিকশায় মাদক নিয়ে পাঁচগাছিয়া বিসিক রোড দিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছেন। পরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে এটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেন। তাদের কাছ থেকে ৬৯ বোতল বিদেশি মদ, পাঁচ কেজি গাঁজা এবং ১৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৪ হাজার টাকা।

ফেনীস্থ র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!