ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে বিশেষ অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ১৫ নভেম্বর ২০২২
রাজশাহীতে বিশেষ অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ২০ হাজার ৩১০ টাকাসহ ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীরপাড়ের একটি টিনের চালার ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আশরাফুলের ছেলে মো. কালু, আতর আলীর ছেলে মো. শফি, মো. সৈয়দ আলীর ছেলে মো. শিশির, মো. সাজ্জাদ আলীর ছেলে মো. স্বপন। 

তারা সবাই নগরীর রামচন্দ্রপুর খরবোনা এলাকার বাসিন্দা। শেখেরচক এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. রিপন, বেলদারপাড়া এলকার মো. মোস্তাক হোসেনের ছেলে মো. সোহাগ, হাদীর মোড় এলাকার মো. আয়নাল আলীর ছেলে মো. অমর আলী, একই এলাকার মো. দুলালের ছেলে মো. রকি, মো. আক্কাস আলীর ছেলে মো. কাওসার আলী। 

পটুয়াখালীর গলাচিপা থানার ভাংড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. জুয়েল এবং মাদারীপুর জেলার কালকিনি থানার চর দৌলতখান এলাকার মৃত মোশারফের ছেলে মো. শরিফুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ডেইলি বাংলাদেশ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ডিবির উপপুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় নগরীল খরবোনা নদীরপাড় এলাকা থেকে তাদের অর্থের মাধ্যমে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে নগদ ২০ হাজার ৩১০ টাকা, পাঁচ প্যাকেট খোলা তাসসহ ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!