[ দেশজুড়ে ]
বরিশালে মনির হত্যায় রাজীবের তিনদিনের রিমান্ড
মনির হাওলাদার: ফাইল ফটো
বরিশালের মুলাদী উপজেলার চাঞ্চল্যকর মনির হত্যা মামলায় সিআইডির হাতে গ্রেফতারকৃত রাজিব হাওলাদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৩ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৩ মে রাতে দুই সন্তানের জনক মনির হাওলাদার নিখোঁজ হন। পরেরদিন সকালে মুলাদীর চরকমিশনার গ্রামের ঘেরের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার গলাকাটা লাশ পাওয়া যায়।
সিআইডির এসআই মো. রুহুল আমিন বলেন, আদালতের আদেশ ও তাদের তদন্তে মনির হত্যার রহস্য উন্মোচন হবে বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, মনির হাওলাদারকে গলা কেটে হত্যার পাঁচ মাস ১৩ দিন পর রাজীব হাওলাদার ও শাজাহান বেপারীকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে শাজাহান বেপারী হৃদরোগ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে তার রিমান্ড আবেদন সুস্থ হলে চাওয়া হবে।
আদালতে উপস্থিত হত্যাকাণ্ডের শিকার মনিরের বাবা আব্দুস ছালাম হাওলাদার বলেন, আসার ছেলের হত্যার সঙ্গে আরো আসামি জড়িত রয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!