ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চৌকিদারের পা কাটা মামলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ১৩ নভেম্বর ২০২২
চৌকিদারের পা কাটা মামলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, অস্ত্র-ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত বিলকু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানায় নেয়া হয়েছে। বিলকু উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।
 
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ওসি জানান, মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পা কাটা মামলা ছাড়াও তার নামে ৩ টি ডাকাতি, ১ টি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা উদ্ধার 
করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!