[ দেশজুড়ে ]
লালমোহনে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন গ্রেফতার
মো. সালাউদ্দিন: ফাইল ফটো
ভোলার লালমোহনে মো. সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে লালমোহন পৌর শহরের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালাউদ্দিন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার সফিউল্যাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারের পর শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!