ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাংশায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ১১ নভেম্বর ২০২২
পাংশায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রেনে কাটা পড়ে শাহিন নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে পাংশা রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন পাংশা পৌর এলাকার রঘুনাথপুর গ্রামের আনছার আলী বিশ্বাসের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে শাহিন পাংশা রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে একটি রেল ব্রিজে অবস্থান করছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। শাহিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা যায়।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!