ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে প্রাইভেট হাসপাতালে মিলল সরকারি ওষুধ, লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১০ নভেম্বর ২০২২
ফরিদপুরে প্রাইভেট হাসপাতালে মিলল সরকারি ওষুধ, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের স্টোর রুমে সরকারি ইনজেকশনসহ চার ধরনের বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঐ প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান আসাদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!