ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদক মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন, অপর ভাইয়ের ৩ বছরের জেল

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৭ নভেম্বর ২০২২
মাদক মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন, অপর ভাইয়ের ৩ বছরের জেল
ফাইল ফটো

ফেনীতে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় বেলাল হোসেনকে যাবজ্জীবন এবং তার ভাই আবুল হোসেনকে তিন বছরের জেল দিয়েছেন আদালত।

সোমবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি বেলাল কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত দুই ভাই ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ার আবদুস সোবহানের ছেলে।

জানা যায়, ২০১০ সালের ২২ মে দুপুরের দিকে ফেনী শহরের পশ্চিম রামপুর এলাকার নাছির উদ্দিন ভূঞা বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আবুল হোসেনের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল এবং বেলাল হোসেনের ঘরে তল্লাশি করে ৪০ বোতল ফেনডিসিল উদ্ধার করা হয়। এ ঘটনায় একইদিন ফেনী মডেল থানায় এসআই মোহাম্মদ দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার যাবতীয় কার্যক্রম শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

আদালতের এপিপি বিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, এ মামলায় চারজন আসামি ছিলেন। তাদের মধ্যে বেলাল হোসেনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার ভাই আবুল হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুই আসামি আইয়ুব আলী ও ইসমাইল হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!