ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৪, ৭ নভেম্বর ২০২২
চট্টগ্রামের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের একটি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত সাড়ে ১২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা আগুন নিয়ন্ত্রণের তৎপরতা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!