ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

 ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ৬ নভেম্বর ২০২২
 ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের 
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হাফিজুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার শালমারা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাফিজুর রহমান সাঘাটা উপজেলার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, শালমারা রেল স্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন হাফিজুর। এ সময় পদ্মরাগ ট্রেনের নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জের শালমারা ইউপির চেয়ারম্যান মো. আনিছুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!