ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৃহবধূকে গলা টিপে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৩০ অক্টোবর ২০২২
গৃহবধূকে গলা টিপে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের ৪৬ বছর বয়সী আওলাদ হোসেন ও একই গ্রামের আব্দুল সালামের ছেলে ৫৪ বছরের দুলাল হোসেন।

আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের স্বজনদের সঙ্গে প্রতিবেশী দুলাল ও আওলাদের বিরোধ চলছিল। এরই জেরে ২০০৮ সালের ২ অক্টোবর সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একই দিন রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন কোরবান আলী সরদারের ছোট ছেলে মোমিনের স্ত্রী হাসিনা ও নাতি মেহেদী হাসান। রাত দেড়টার দিকে ঘরে ঢুকে হাসিনার বুকের ওপর বসে গলা টিপে হত্যা করেন দুলাল ও আওলাদ। ঘটনাটি দেখে ফেললে মেহেদীকে চাকুর ভয় দেখিয়ে পালিয়ে যান তারা। পরদিন এ ঘটনায় হত্যা মামলা করেন হাসিনার শ্বশুর কোরবান আলী।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!