ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অভিমানে ছোট্ট ছেলেকে মেরে নিজের প্রাণও দিলেন বাবা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ২৯ অক্টোবর ২০২২
অভিমানে ছোট্ট ছেলেকে মেরে নিজের প্রাণও দিলেন বাবা
ফাইল ছবি

বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রীর ওপর অভিমানে তিন বছরের ছেলেকে বালিশচাপায় হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা হায়দার মোল্লা।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বড়গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী হায়দার একই গ্রামের সলেমান মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এসএম আশরাফুল আলম বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী জোবাইরা খাতুনের সঙ্গে হায়দারের মনোমালিন্য চলছিল। এরই জেরে প্রায় ছয় মাস আগে বাবার বাড়ি চলে যান জোবাইরা। তবে দাদির সঙ্গে হায়দারের বাড়িতে ছিল তিন বছরের ছেলে জিসান।

আশরাফুর আরো বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে গ্রামের বাড়ি বড়গাওলায় আসেন হায়দার। শুক্রবার সন্ধ্যার পর ছেলে জিসানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। রাতে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে হায়দার ও জিসানের মরদেহ দেখতে পান তারা। পরে রাত ৯টার দিকে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!