ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নদীতে পড়ে নিজের জালে জড়িয়ে লাশ হলো তরুণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৬ অক্টোবর ২০২২
নদীতে পড়ে নিজের জালে জড়িয়ে লাশ হলো তরুণ
ছবি ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে নদীতে মাছ ধরতে গিয়ে আওলাদ হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শশীভূষণ থানার ফাহিম ব্রিক ফিল্ড সংলগ্ন মায়া নদীতে পড়ে ঐ যুবকের মৃত্যু হয়।

মৃত আওলাদ হোসেন এওয়াজপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের মো. ইমাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে জাল নিয়ে মায়া নদীতে মাছ শিকারে যায় আওলাদ। জাল ফেলতে গেলে নদীর তীরের মাটি ভেঙে আওলাদের গায়ে পড়লে সে পা পিছলে নদীতে পড়ে যায়। এতে করে জালের সঙ্গে আওলাদের শরীর পেঁচিয়ে যায়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি টিম নদী থেকে শরীরে জাল পেঁচানো অবস্থায় আওলাদের লাশ উদ্ধার করে।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!