ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২৬ অক্টোবর ২০২২
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় পিকআপের ধাক্কায় রাহিদুল ইসলাম নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের চাচি মুক্তা খানমও।

নিহতের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতিতে। তার বাবার নাম হাফিজ শেখ। তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি রহমানিয়া মাদরাসার ছাত্র ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে ঐ মাদরাসাছাত্র তার চাচিকে নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতি থেকে গোপালগঞ্জ জেলা সদরে ডাক্তার দেখাতে আসছিল।পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাদরাসাছাত্র রাহিদুল নিহত হন। নিহতের চাচিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: সড়ক ঝরল
লিংক সফলভাবে কপি হয়েছে!