[ দেশজুড়ে ]
সাজা খেটে বেরিয়ে ফের টিকেট কালোবাজারি, গেলেন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় এক টিকেট কালোবাজারিকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা ১১টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আব্দুল হাকিম জেলার কাজীপাড়া এলাকার দানু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান নোমান জানান, হাকিম দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত। টিকেট কালোবাজারির জন্য হাকিমকে গত মাসে আটক করা হয়েছিল। কিছুদিন সাজা খেটে বের হয়ে আবার টিকেট কালোবাজারি শুরু করেন। রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আবারও আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে আন্তঃনগর ট্রেনের ৩টি আসনযুক্ত টিকেট উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। টিকিট কালোবাজারির বিরুদ্ধে রেলওয়ে পুলিশের অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!