ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানা বাড়ি থেকে নিখোঁজ, ২১ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল লাশ 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২২ অক্টোবর ২০২২
নানা বাড়ি থেকে নিখোঁজ, ২১ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল লাশ 
শিশু আদিল আহনাফ: ফাইল ফটো

দিনাজপুর বীরগঞ্জের নানা বাড়ি থেকে নিখোঁজের ২১ ঘণ্টা পর আদিল আহনাফ নামে এক শিশুর লাশ উদ্ধার  করেছে পুলিশ।

শনিবার বিকেল ৪টার দিকে বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী  গ্রামের ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

শিশু আদিল  আহনাফ বগুড়ার জেলা সদরের  দক্ষিণ পাড়ার কামরুল হাসানের ছেলে। 

পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর পলাশবাড়ী গ্রামে শিশুটির নানা আজিবর রহমান মাস্টারের বাড়ি থেকে নিখোঁজ হয়। 

খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে একটু দূরে ধানক্ষেতে তার লাশ পড়ে আছে এমন সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে। 

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, খবর পাওয়া মাত্রই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ । শিশু মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: লাশ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!