[ দেশজুড়ে ]
মেলার নামে লটারি-জুয়ার রমরমা ব্যবসা বন্ধ, এসপিকে এলাকাবাসীর ধন্যবাদ
ছবি ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় বস্ত্র ও তাঁত মেলার নামে চালানো লটারি-জুয়া খেলা শুক্রবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে ঐ মেলার লটারি ও জুয়া খেলা বন্ধ করে দেয়।
বেশ কিছু দিন ধরে একটি প্রভাবশালী চক্র সেখানে মেলার নামে লটারি-জুয়াসহ অনেক ক্ষতিকর কার্যকলাপ পরিচালনা করে আসছিল। ফলে এলাকার হাজার হাজার মানুষ আর্থিকসহ নানা রকম ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। বিষয়টি এসপি আরিফুর রহমান মন্ডলের নজরে আসলে তিনি তা বন্ধ করার নির্দেশ দেন।
মেলার এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ হওয়ার কারণে এলাকাবাসী অনেক ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলকে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!