ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল যুবকের 

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২১ অক্টোবর ২০২২
কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল যুবকের 
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাস চাপায় রাজু শেখ নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তিলছড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু শেখ ফরিদপুর সদরের উজান মল্লিকপুর গ্রামের মুখলেস শেখের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু ভাটিয়াপাড়া থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন রাজু শেখ। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!