[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমলা আক্তার ও রোজিনা আক্তার দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন খালাতো বোন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- সুলতানশী গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা আক্তার এবং পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রোজিনা আক্তার।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। একপর্যায়ে তারা ঘরের টিনের চালে ওঠে। এ সময় তারা অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা শিমলা আক্তার ও রোজিনা আক্তারকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!