ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোংরা পরিবেশে তুলা-ঝুট তৈরি হচ্ছিল ‘স্যানিটারি ন্যাপকিন’

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৯ অক্টোবর ২০২২
নোংরা পরিবেশে তুলা-ঝুট তৈরি হচ্ছিল ‘স্যানিটারি ন্যাপকিন’
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরি করে বাজারজাত করায় একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। নকল স্যানিটারি প্যাড তৈরি করে তা বাজারজাত করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপনে খবর পেয়ে বুধবার দুপুরে মহানগরীর তেরখাদিয়া মথুরডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহীর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি বলেন, নগরীর মথুরডাঙ্গা এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা একটি কারখানায় নকল স্যানিটারি ন্যাপকিন তৈরি করে তা বাজারজাত করা হতো। বাড়িতে নিউপ্যাডের লোগো নকল করা হতো। অনুমোদনহীন এই কারখানায় দীর্ঘদিন ধরে নিম্নমানের তুলা, অস্বাস্থ্যকর ঝুট ও ছেঁড়া কাপড় দিয়ে ন্যাপকিন প্যাড তৈরি করে সেগুলো বাজারজাত করা হচ্ছিল।

তারা যে স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে তা নারীদের জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার মতো ভয়ঙ্কর ক্ষতিকারক উপাদান থাকার শতভাগ সম্ভবনা রয়েছে। যা একটি গুরুতর অপরাধ। এর দায়ে ওই নকল প্যাডের কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিামানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!