ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ১৬ অক্টোবর ২০২২
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। রোববার সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের ঢাকা রোডের প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখা সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। 

কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনায় ৭০ শতাংশ মালামাল পুড়ে গেছে সুন্দরবন টাঙ্গাইল শাখা সূত্রে জানা গেছে। তবে সুন্দরবন কুরিয়ার সাভির্সের টাঙ্গাইল শাখার কর্মকর্তারা কথা বলতে রাজি হননি।

টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। 

আরো পড়ুন >>> এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ, যুবক নিহত

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিছ জানান, সকাল পৌনে ৯টার দিকে খবর পেয়ে দ্রুত আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কি কারণে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!