ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধানক্ষেত থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৫ অক্টোবর ২০২২
ধানক্ষেত থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
ফাইল ফটো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানক্ষেত থেকে সাহেরা খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে গোদাগাড়ী উপজেলার গড়গড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত সাহেরা খাতুন গোদাগাড়ী উপজেলার চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে এবং তার স্বামী পাশের তানোর উপজেলার সরনজাই মির্জাপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সাহেরা। তার স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। এ কারণে সাহেরা বাবার বাড়িতেই থাকতেন। গত বুধবার রাত থেকে সাহেরা নিখোঁজ ছিলেন। শনিবার সকালে পাশের গ্রামে এক নারীর লাশ উদ্ধারের কথা শুনে পরিবারের লোকজন সেখানে গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শনিবার সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়ার। পরে সাহেরার পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!