ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাইক্রোবাসে মিলল গাঁজা, চালকসহ আটক ৪

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ১২ অক্টোবর ২০২২
মাইক্রোবাসে মিলল গাঁজা, চালকসহ আটক ৪
ছবি : ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার ফুলবাড়ী থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মাদক ব্যবসায়ী সবুজ মিয়া, একই ইউনিয়নের করুষা ফেরুষা গ্রামের মাদক ব্যবসায়ী শামীম হোসেন, মাইক্রোবাসের চালক ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের মাদক ব্যবসায়ী সজীব মিয়া।

অপরদিকে মাদক বিরোধী অভিযানে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী নুর ইসলামকে ১০৬টি ইয়াবা ও  মাদক বিক্রির টাকাসহ আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার মাদকের একটি চালান মাইক্রোবাসে যোগে আসছে এমন গোপন তথ্যে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া বাজারে একটি মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দেয়। 

এ সময় মাইক্রোবাসে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশকে দেখে মাইক্রোবাস থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মাইক্রোবাসের চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় মাইক্রোবাসসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার ফুলবাড়ী থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!