ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোবাইল চুরি নিয়ে শ্যালকের হাত কেটে নিলেন দুলাভাই

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৮ অক্টোবর ২০২২
মোবাইল চুরি নিয়ে শ্যালকের হাত কেটে নিলেন দুলাভাই
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহেশখালী

কক্সবাজারের মহেশখালীতে মোবাইল চুরির ঘটনায় দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালকের হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. শাকিল একই এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম  ফেরদৌস। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

স্থানীয়রা জানায়, শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন ফেরদৌস। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে শনিবার দুপুরে এ নিয়ে ফেরদৌসের সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একই সঙ্গে ফেরদৌস ও তার পাঁচ ভাই মিলে শাকিলকে এলোপাতাড়ি মারধর করেন। এরপর তারা শাকিলের বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, মোবাইল চুরি নিয়ে মীমাংসা হলেও শ্যালকের হাত কেটে দিয়েছেন দুলাভাই। মীমাংসা তার পছন্দ হয়নি বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!