ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুরে ভেসে উঠল তরুণীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৬ অক্টোবর ২০২২
পুকুরে ভেসে উঠল তরুণীর মরদেহ
ফাইল ছবি

নোয়াখালী পৌর শহরের উত্তর মাস্টারপাড়া এলাকা থেকে তৃষা সাহা নামে এক তরুণীর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ২৬ বছর বয়সী তৃষা উত্তর মাস্টারপাড়া এলাকার কমল সাহার মেয়ে।

নিহতের বাবা কমল সাহা বলেন, তৃষা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিকভাবে তাকে বিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন তার স্বামী। কিন্তু জামাই নিতে চাইলেও মেয়ে অসুস্থ থাকায় আমরা দেইনি। বৃহস্পতিবার সকালে মেয়েটি বাসা থেকে বের হন। এরপর বাসার পাশে একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পুকুরে পড়ে তৃষা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!