[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে নিহত
নিহত শান্ত রহমান। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে শান্ত রহমান নামে একজন খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সাজ্জাত হোসেন শিমুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট থেকে কিছুটা দূরে গরুর হাটে এই ঘটনা ঘটে।
নিহত শান্ত রহমান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পতির ছেলে।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শান্তকে ছুরিকাঘাত করার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। শান্ত’র সঙ্গে থাকা সাজ্জাত হোসেন শিমুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন, চাপাতি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!