ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৫ অক্টোবর ২০২২
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ট্রেনে কাটা-প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে বসন্তপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রেন বসন্তপুর লেভেল ক্রসিংয়ে পৌঁছালে যুবকটি ট্রেনের নিচে পড়ে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!