ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রহিমা বেগম অপহরণ মামলায় সেই ৪ আসামির জামিন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ৪ অক্টোবর ২০২২
রহিমা বেগম অপহরণ মামলায় সেই ৪ আসামির জামিন
ফাইল ছবি

খুলনার বহুল আলোচিত রহিমা বেগম অপহরণ মামলায় ২২ দিন পর অবশেষে জামিন পেলেন চার আসামি। জামিনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া, মো. জুয়েল ও রফিকুল ইসলাম পলাশ।

মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে চার আসামিকে জামিন দেন। এ মামলার আরো আসামি হেলাল শরীফ ও বেলাল ঘটক বর্তমানে কারাগারে আছেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি কেএম ইকবাল হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রহিমা বেগম। এরপর আর বাসায় ফেরেননি তিনি। খোঁজ নিতে গিয়ে সন্তানরা মায়ের ব্যবহৃত জুতা, গায়ের ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

এরপর সাধারণ ডায়েরি ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করেন তার ছোট মেয়ে আদুরি আক্তার। এ মামলা তদন্তকালে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করে। সেই মামলা থেকে জামিন পেলেন চারজন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!