ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৩ অক্টোবর ২০২২
আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার 
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় সালমা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার দুপুরে আগরতলা সড়কের নারায়ণপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা বেগম সিলেটের আহমেদপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার স্ত্রী। তিনি নারায়ণপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সালমা দুপুরে প্রয়োজনীয় কাজ করতে ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় সালমা রাস্তা পার হতে গেলে দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যান।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া অটোরিকশা চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!