ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকার চোখ বেঁধে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ২ অক্টোবর ২০২২
প্রেমিকার চোখ বেঁধে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
ছবি : ডেইলি বাংলাদেশ

৯ মাস আগে বিবাহবিচ্ছেদ হয় ভুক্তভোগীর। এরপর একই এলাকার রাজু নামে এক যুবকের সঙ্গে  প্রেমের সম্পর্ক হয় তার। ওই সম্পর্কের জেরে শুক্রবার ভুক্তভোগীকে কামালপুর গ্রামে ডেকে নেন রাজু। প্রেমিকের ডাকে সেখানে যান ভুক্তভোগী। এরপর ভুক্তভোগীর চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে গণধর্ষণ করেন রাজু ও তার সহযোগীরা। 

ঘটনাটি জামালপুরের বকশীগঞ্জের। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রাজু মিস্ত্রী, মন্ডল মিয়ার ছেলে রফিকুল ইসলাম , ফুলু মিয়ার ছেলে সেলিম ও হেলিম মিয়া।

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি জানান, ৯ মাস আগে ওই নারীর বিবাহবিচ্ছেদ হয়। পরে একই এলাকার রাজু নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। শুক্রবার ওই যুবক ভুক্তভোগীকে মোবাইলে কামালপুর গ্রামে ডেকে নেন। সেখানে যাওয়ার পরই সহযোগীদের সঙ্গে মিলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!