[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে মা ও দুই ছেলের লাশ উদ্ধার
বেলকুচি উপজেলায় একটি ফাঁকাবাড়ির টিনের ঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার।ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ফাঁকাবাড়ির টিনের ঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউপির মৌপুর নতুনপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান বলেন, মৌপুর নতুনপাড়া গ্রামে একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলে থাকতেন। শনিবার বিকেলে বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে প্রায় ৪ থেকে ৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিআইবির টিম রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!