ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় অটোযাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় অটোযাত্রী নিহত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় এক অটোযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হারুনুর রশীদ। ৬০ বছর বয়সী হারুন জেলা শহরের কাজীপাড়া এলাকার আব্দুর হাসিমের ছেলে।

নিহতের ছোট ভাই নুরে-আলম সিদ্দিক জানান, সন্ধ্যায় জেলা শহরের কাউতলী থেকে অটোরিকশায় করে সদর উপজেলার রামরাইল এলাকায় যাচ্ছিলেন তার ভাই হারুন। রামরাইল সেতু এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি গাড়ি তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হারুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!