ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে মাদকসহ ৫ বিক্রেতা আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২২
গাজীপুরে মাদকসহ ৫ বিক্রেতা আটক
গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়া এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১৭০ ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়।

বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে মো. তানভীর (২২), একই থানার ভাদাম এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে দেলোয়ার  (৩৮), টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার ইয়াছিন মায়ার ছেলে বিপ্লব হোসেন (২২), একই থানার হোসেন মার্কেট এলাকার সালামের ছেলে মো. সালমান (২০) ও যশোরের মনিরামপুর থানার উত্তর লাহরী এলাকার শহিদ মিয়ার ছেলে সোলায়মান হোসেন জনি (২০)। জনি এরশাদনগর এলাকায় বসবাস করে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আউচপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঐ এলাকায় একটি মুদি দোকানের পাশে রাস্তা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। 

পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ১৭০ ইয়াবা ও মাদক বিক্রির দুই হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!