[ দেশজুড়ে ]
গাজীপুরে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ২০
ফাইল ছবি
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাকিবুল ইসলাম রাকিব নামে সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদকসহ বিভিন্ন অভিযোগে আরো ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার রাকিব সিরাজগঞ্জের চক শিয়ালকোলা গ্রামের আবু বকর সিদ্দিক শান্তর ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান, মঙ্গলবার রাতে চান্দনা চৌরাস্তায় ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের সামনে থেকে ছিনতাই প্রস্তুতিকালে একটি চাপাতিসহ রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ১৮০ ইয়াবা, ৭৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!