ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০, ২৮ সেপ্টেম্বর ২০২২
সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
শজিমেক হাসপাতাল -ফাইল ছবি

নওগাঁর ধামইরহাটে সাপের কামড়ে পান্না রহমান নামে ৪৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। পান্না ধামইরহাট উপজেলার চকময়রাম গ্রামের মঞ্জু রহমানের স্ত্রী।

মৃতের ছেলে মাহাদি মাসনাদ প্লাবন জানান, আছরের নামাজের পর তার মাকে একটা বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হয়। অ্যান্টিভেনম না থাকায় মাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতে সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

শজিমেক হাসপাতালের ডিডি আবদুল ওয়াদুদ জানান, হাসপাতালে আনার আগেই রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিল। সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আনলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!