ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে ফেনসিডিলের চালান, যুবক আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ২৩ সেপ্টেম্বর ২০২২
মোটরসাইকেলে ফেনসিডিলের চালান, যুবক আটক
উদ্ধার করা ফেনসিডিলসহ আটক আকমল

সিলেটের বিয়ানীবাজারে ২৩৬ বোতল ফেনসিডিলসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চারখাই থেকে তাকে আটক করা হয়। আটক আকমল হোসেন উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ি) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আকমল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!