[ দেশজুড়ে ]
রংপুরে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
প্রতীকী ছবি
রংপুরে একটি বালুবাহী ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে রংপুর সদর উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের হাসনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নগরীর মর্ডান মোড়ের বাসিন্দা।
জানা যায়, অন্য ট্রাকে ধাক্কা দেওয়ায় পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পেছনের ট্রাকচালক জালাল এবং হেলপার আলমগীর আটকে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে জালালকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে চাপা পড়ে হেলপার আলমগীরের ট্রাকের ভেতরেই মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার বাদশা মাসুদ আলম জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একইসঙ্গে নিহত হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!