[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩
ফাইল ফটো
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালু বোঝাই একটি নৌকাডু্বির ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ উপজেলার সংবাদপুর গ্রামের কাছে সুরমা নদীর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, সুনামগঞ্জ থেকে একটি বালু বোঝাই নৌকা শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। সংবাদপুর গ্রামের কাছে পৌঁছালে একটি বাল্কহেড নৌকায় দেয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ রয়েছেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুল নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!