ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২২
উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ছবিতে অভিযুক্ত যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক উপজেলার বন্যাকান্দী গ্রামের হযরত সরদারের ছেলে সবুজ।

জানা যায়, সোমবার রাতে ঐ শিক্ষার্থী তার বৃদ্ধা দাদির সঙ্গে ঘরে শুয়েছিল। এ সময় সবুজ ঘরের জানালা দিয়ে ঢুকে তাকে বাইরে নিয়ে যান। পরে সবুজ ঐ শিক্ষার্থীকে জোর করে নদীরপাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে দ্রুত অবহিত করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ধর্ষক সবুজ পালিয়ে যান। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে উল্লাপাড়া নিয়ে এসেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। একইসঙ্গে সবুজকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!