ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পেকুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২০ সেপ্টেম্বর ২০২২
পেকুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া জান্নাত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া একই এলাকার আরিফুল ইসলামের মেয়ে।

মৃত শিশুর স্বজন হেলাল উদ্দিন বলেন, সকালে সুমাইয়া মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠান সংলগ্ন পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায় সুমাইয়া। একপর্যায়ে সুমাইয়াকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!