ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একের পর এক কবর থেকে কঙ্কাল উধাও, আতঙ্ক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২০ সেপ্টেম্বর ২০২২
একের পর এক কবর থেকে কঙ্কাল উধাও, আতঙ্ক
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি করবস্থান থেকে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো একসময় বড়বোয়ালী কবরস্থানে এ ঘটনা ঘটে।

শিবালয় ইউপি চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, ‘সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ছয়-সাতটি কবর খোঁড়া রয়েছে। এর মধ্যে চারটি কবরে কঙ্কাল নেই। রাতের যেকোনো সময়ে দুর্বৃত্তরা কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দুদিন আগের রাতেও একই কবরস্থান থেকে চারটি এবং এর আগে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!