[ দেশজুড়ে ]
মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে দায়ের করা মামলায় এক সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত । একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
সোমবার দুপুরে নারী নির্যাতন মামলায় এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন ।
রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ ।
রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর ( পিপি ) অ্যাডভোকেট বদিউল আলম সিকদার ।
২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে নিজের বাড়িতে কিশোরী কন্যা সন্তানকে ধর্ষণ করেন সৎ বাবা।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ধর্ষকের স্ত্রী। তদন্ত শেষে বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন তদন্ত অফিসার এসআই সনজীত চন্দ্র রায়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!