ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাবার না দিয়ে শুধু প্যাকেট সরবরাহ, জরিমানা গুনলো অর্ধলাখ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২২
খাবার না দিয়ে শুধু প্যাকেট সরবরাহ, জরিমানা গুনলো অর্ধলাখ
ছবি: সংগৃহীত

অর্ডার করা খাবার না দিয়ে শুধু প্যাকেট সরবরাহ করেছে নারায়ণগঞ্জ শহরের মেট্রো হল এলাকায় সুন্দরবন নামের একটি রেস্তোরাঁ। ওই ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই জরিমানা করেন।

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল সুন্দরবন নামের একটি রেস্তোরাঁ অনলাইনে অর্ডার করা খাবার না দিয়ে শুধু খালি প্যাকেট সরবরাহ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে। পরে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওযা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!