ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্বামীর সঙ্গে অভিমানেই ফাঁস নিলেন রিতা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২২
স্বামীর সঙ্গে অভিমানেই ফাঁস নিলেন রিতা
ছবি : ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিতা বেগম নামে এক গৃহবধূ। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রিতা বেগম নগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম উত্তর পাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের স্ত্রী।

আনোয়ার হোসেন বলেন, রাত ৮টার দিকে মেইন গেটে তালা দেওয়া দেখে বাইরে থেকে তাকে অনেক ডাকাডাকি করা হয়। পরে তার কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী শরিফ মিয়ার সহযোগিতায় তালা ভেঙে ঘরে ঢুকে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল রিতা। পরে প্রতিবেশীর সহযোগিতায় মরদেহ নিচে নামানো হয়।

রিতার মেয়ে আয়েশা খাতুন বলেন, দুইদিন আগে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মায়ের ঝগড়া হয়। এ কারণে তাদের মধ্যে কথা বন্ধ ছিলো। অভিমানেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানান তিনি।

চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!