ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফ থেকে আনা ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ধরা

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২২
টেকনাফ থেকে আনা ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় বিশেষ অভিযানে টেকনাফ থেকে নিয়ে আসা ১ হাজার ৩০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলার ডিবি পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে কেন্দুয়া উপজেলার সাহিতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (পশ্চিমের) ওসি আবুল কালামের তত্ত্বাবধানে এসআই সঞ্জয় সরকারের নেতৃত্বে একটি টিম ছদ্দবেশে বেখৈরহাটি বাজার থেকে ১০ ইয়াবাসহ মাহাবুব আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। মাহাবুব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সহনহাটি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক রোববার সকালে কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে আসা নুর বশরকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচানিপাড়া গ্রামের জাকির আহমেদের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।  

পুলিশ সুপার জানান, টেকনাফের নুরবশর নিজ এলাকায় একটি বিস্ফোরকসহ দুই মামালার আসামি। তার সঙ্গে এখানকার কোনো মাদক ব্যবসায়ীর যোগাযোগ আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত মাদকের মূল্য ১৮ লাখ ৫১ হাজার ৯শ’ টাকা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!